টাইপবিডিবাংলা ও English টাইপিং স্পিড টেস্ট

চাকরির টাইপিং টেস্টের প্রস্তুতি নেবেন যেভাবে

অফিস সহকারী, কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রির চাকরিতে টাইপিং টেস্ট থাকে। ঠিকভাবে প্রস্তুতি নিলে এই অংশটা নিয়ে আর টেনশন থাকবে না।

SSR Agency · · আপডেট:

অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি, এমন অনেক পদের নিয়োগে বাংলা আর ইংরেজি টাইপিং টেস্ট নেওয়া হয়। অনেকে লিখিত পরীক্ষায় পাশ করেও এই টেস্টে আটকে যান। অথচ ঠিকভাবে প্রস্তুতি নিলে এটা সবচেয়ে সহজ অংশ হতে পারে।

আগে বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ুন

একেক নিয়োগে একেক রকম শর্ত থাকে। মিনিটে কয়টা শব্দ চায়, কোন কিবোর্ডে দিতে হবে, টেস্ট কত মিনিটের, এগুলো বিজ্ঞপ্তিতেই লেখা থাকে। প্রস্তুতি শুরুর আগে এগুলো দেখে নিন।

কিবোর্ড সাধারণত বিজয়

পরীক্ষার হলের কম্পিউটারে সাধারণত বিজয় দেওয়া থাকে। তাই চাকরির জন্য প্রস্তুতি নিলে বিজয়েই প্র্যাকটিস করুন। টাইপবিডিতে বিজয় সাইটের ভেতরেই আছে, শুধু পিসির কিবোর্ড ইংরেজিতে রেখে লিখলেই হবে।

কতটুকু স্পিড লাগবে

পদ ভেদে শর্ত আলাদা হয়। তবে সাধারণত ইংরেজিতে 35-40 আর বাংলায় 20-25 শব্দ প্রতি মিনিট, সাথে ভুল খুব কম, এমন হলে মোটামুটি ভালো প্রস্তুতি ধরা হয়। নিজের টার্গেটটা শর্তের চেয়ে একটু বেশি রাখুন, কারণ পরীক্ষার হলে টেনশনে সবারই স্পিড একটু কমে যায়।

এক মাসে কীভাবে প্রস্তুতি নেবেন

প্রথম সপ্তাহে হোম রো আর উপর নিচের সারির লেসন করুন, না তাকিয়ে লেখার অভ্যাস করুন। দ্বিতীয় সপ্তাহে Shift এর অক্ষর, কার আর স্বরবর্ণ ধরুন, প্রতিদিন 1 মিনিটের একটা টেস্ট দিন। তৃতীয় সপ্তাহে যুক্তবর্ণ আর অফিসে লাগে এমন শব্দ প্র্যাকটিস করুন, 5 মিনিটের টেস্ট দিন। শেষ সপ্তাহে লম্বা লেখা দিয়ে পরীক্ষার মতো করে 10 মিনিটের টেস্ট দিন।

পরীক্ষার দিন

শুরু করার আগে হাত হোম রো-তে রেখে কয়েক সেকেন্ড শান্ত হয়ে নিন। কোনো শব্দ ভুল হলে সেটা নিয়ে পড়ে না থেকে সামনে এগিয়ে যান। পুরো সময় একই তালে লিখুন, শেষে এসে তাড়াহুড়া করবেন না।

নিজের লেখা দিয়েও প্র্যাকটিস করুন

টাইপবিডির "নিজের লেখা" অপশনে যেকোনো লেখা পেস্ট করে সময় ঠিক করে দিতে পারবেন। পুরনো প্রশ্নের অনুচ্ছেদ দিয়ে প্র্যাকটিস করলে পরীক্ষার মতোই লাগবে। শেষে দেখাবে সময়ের মধ্যে কতটা লিখতে পারলেন।

আরও পড়ুন